Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা হাফিজার

BN DESK
10 October 2025, 10:11 PM পড়তে ১ মিনিট
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা হাফিজার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গল্প শোনানোর অংশ হিসেবে আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজে শিক্ষার্থীদের গল্প শোনালেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান।

গতকাল রোববার দুপুরে কলেজ হলরুমে মুক্তিযুদ্ধের গল্প শোনান তিনি। কলেজের প্রভাষক আবু মোতালেব হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান বর্তমান প্রজন্মকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিভিন্ন স্থানে পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ ও সেই সময়ের জীবন যাপনের ইতিহাস তুলে ধরেন।

তিনি দেশের শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মাসুদুর রহমান, মোতাহার হোসেন, উর্মিলা রানী, ছাত্রী প্রীতি, শিফাসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা হাফিজার

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার