Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলা : ড. তৃণা হক

BN DESK
04 September 2026, 08:28 AM পড়তে ১ মিনিট
শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলা : ড. তৃণা হক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিশ্ব ব্যাংকের আঞ্চলিক পরিচালক ড. তৃণা হক বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। এজন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। একজন শিক্ষার্থীকে সাফল্যের চরম শিখরে পৌঁছতে হলে শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। আর এজন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

তিনি আজ মঙ্গলবার (৫ আগস্ট) বগুড়ার সোনাতলার ভেলুরপাড়াস্থ এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এখন আমাদের মান সম্মত শিক্ষার জন্য তৈরি হতে হবে।

এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এ্যাড. আনোয়ার হোসেন রোকন, সহকারি প্রধান শিক্ষক এমদাদুল হক, শিক্ষক প্রতিনিধি হাবিবুন নাহার ফেরদৌসি, মাওলানা ওবায়দুল্লাহ, কামাল হোসেন, আনোয়ার হোসেন, আনারুল কবির, মাসুম, জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। শেষে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলা : ড. তৃণা হক

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার