Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিবচরে  পুরাতন ঘর ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 09:13 AM পড়তে ১ মিনিট
শিবচরে  পুরাতন ঘর ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় পুরাতন ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে। 

জানা গেছে, রাজীব নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করেই কাজ করতে থাকলে হঠাৎ বিদ্যুতের একটি তার হাতে লেগে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

হাসমত মুন্সী নামে সাবেক ইউপি সদস্য বলেন, ‘‘নানা বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। ওদের নিজ বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি।’’ 

নিহতের নানা মান্নান শিকদার বলেন, ‘‘আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল রাজীব। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি নাই। বিদ্যুতের তার হাতে লেগেছিল।’’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিবচরে  পুরাতন ঘর ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার