Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

BN DESK
02 September 2026, 05:38 PM পড়তে ১ মিনিট
শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার