Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 11:02 AM পড়তে ১ মিনিট
শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জান্নাতুল আক্তারের (১৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে তার স্বজনেরা। 

সোমবার (৫ মে) ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গত শনিবার (৩ মে) দুপুরে ফুপাত বোনকে নিয়ে গোসল করতে এসে জান্নাতুল আক্তার স্রোতে তলিয়ে যায়।

চরকামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন শনাক্ত করে।

নিহত জান্নাতুল উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। গত শুক্রবার নদীর পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শনিবার নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ সোমবার ভোরে নৌপুলিশ নদী থেকে উদ্ধার করেছে।
 

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার