নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মুজাফফরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর (৪৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জুন) ভোরে দুর্ঘটনার শিকার হন তিনি।
শিবচর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রবি মাদবর একই গ্রামের শিকদারহাট এলাকার মো. আনছার মাদবরের ছেলে।
গ্রামবাসী জানান, আজ ভোরে নিজ বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে যান রবি মাদবর। বিদ্যুৎ সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।