Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিবচরে রেললাইনের ওপর থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 10:17 AM পড়তে ১ মিনিট
শিবচরে রেললাইনের ওপর থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৭ মে) সকালে  মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মধ্য বয়সী পুরুষ।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে মনে হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ‘‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিবচরে রেললাইনের ওপর থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার