Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ জনের জেল-জরিমানা

BN DESK
02 September 2026, 07:19 PM পড়তে ১ মিনিট

মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এসময় নানা অব্যবস্থাপনার কারণে ১২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও সাতটি সিলগালা এবং দুই প্রতিষ্ঠানের মালিককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে শিবচর পৌর বাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। 

জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ থাকায় শিবচর পৌরবাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মেহজাবীন।

এসময় শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিল। 

এসময় এইচ বি হসপিটাল, সেবা হাসপাতাল, সূর্য ডায়াগনস্টিক, সিটি ডায়াগনস্টিক, মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এবং হীরা পান্না চক্ষু হাসপাতালসহ মোট সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন তারা। অভিযানের সময় ইউনাইটেড হাসপাতালের মালিক মো. মোস্তাক ও সেবা ডায়াগনস্টের স্বাস্থ্য সহকারী আব্দুস সালামকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের কারণে ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটিকে ৫ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়মসহ একাধিক কারণে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে সাতটি এবং দুই জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ জনের জেল-জরিমানা

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার