Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

BN DESK
10 October 2025, 10:28 PM পড়তে ১ মিনিট
শিবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নরসিংদীর শিবপুরে স্বামী মো. হাসান মোল্লার (২৮) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী তানিয়া আক্তার।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পশ্চিম মুনসেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. হাসান মোল্লা পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকার শফিজ উদ্দিন মোল্লার ছেলে।

জানা যায়, মো. হাসান মোল্লা ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ির ডিউটি শেষে বাড়িতে এসে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। এসময় হাসেমের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় এলাকাবাসী ঘাতক স্ত্রীকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে আছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার