Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিরোপা দৌড় থেকে ছিটকে গেল আর্সেনাল

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
শিরোপা দৌড় থেকে ছিটকে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। কারণ, শনিবার রাতে আরও পিছিয়ে পড়েছে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল। এভার্টনের মাঠে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে এসেছে তারা।ম্যাচের ৩৪তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড গোল করে গানারদের এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি তারা। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এভার্টনকে সমতায় ফেরান ইলিম্যান এনদিয়ায়ে। 

৩১ ম্যাচ শেষে মিকেল আর্তেতার দল আর্সেনালের পয়েন্ট ৬২। এক ম্যাচ কম খেলে, ৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৭৩। এরই মধ্যে ব্যবধান দাঁড়িয়ে গেছে ১১ পয়েন্টের। লিভারপুল ৩১তম ম্যাচ খেলবে রোববার ফুলহ্যামের বিপক্ষে। ওই ম্যাচে জয় পেলে ব্যবধান দাঁড়াবে ১৪ পয়েন্টের। লিগে ম্যাচ বাকি থাকবে আর ৭ রাউন্ড। ৩৫ পয়েন্ট নিয়ে এভার্টন আছে ১৪তম স্থানে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

শিরোপা দৌড় থেকে ছিটকে গেল আর্সেনাল

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার