Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিরোপা লড়াইয়ে বড় হোঁচট রিয়াল মাদ্রিদের

BN DESK
02 September 2026, 04:41 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : লা লিগায় পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা দল মায়োর্কার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারে শিরোপা লড়াইয়ে বড় হোঁচট খেল মাদ্রিদের দলটি। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে। 

মায়োর্কার সন ময়েক্স স্টেডিয়ামে এর আগে ২০১৯ ও ২০২৩ সালে হেরেছিল রিয়াল। এবারও যে ফল একই ধরনের হবে, তা রিয়াল কোচ আরভালো আরবেলোয়ার হয়তো ভাবনায় ছিল না। ম্যাচের প্রথম একাদশে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামদের নামানো হয়নি। তাদের অনুপস্থিতিতে প্রথমার্ধে রিয়ালের আক্রমণে ধার ছিল কম। প্রথমার্ধের শেষ দিকে ৪২তম মিনিটে মায়োর্কা এগিয়ে যায় মানু মোরালেনাসের গোলে। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় রিয়াল।

ম্যাচের এক ঘণ্টা বয়সে ভিনিসিয়ুস ও বেলিংহামকে বদলি হিসেবে মাঠে নামান রিয়াল কোচ। এরপরও অবশ্য গোল করতে বেগ পেতে হচ্ছিল। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে এদের মিলিতাওয়ের হেডে সমতায় ফেরে রিয়াল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়োর্কার ভেদাত মুরিকি গোল করে রিয়ালকে হতাশায় ডুবিয়ে দেন। শেষ বাঁশির আগে আরও ছয় মিনিট খেলা হলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি দলটি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

শিরোপা লড়াইয়ে বড় হোঁচট রিয়াল মাদ্রিদের

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার