Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই: অমিত হাসান

BN DESK
04 September 2026, 12:16 AM পড়তে ১ মিনিট
শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই: অমিত হাসান

বিনোদন প্রতিবেদক ঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসানকে এখন অভিনয়ে অনিয়মিত। মাঝে মধ্যে তাকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ঘটনায় সরব থাকতে দেখা যায়। এবার তিনি কথা বলেছেন শিল্পী সমিতির সক্রিয়তা নিয়ে।

সোমবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ তার এ মন্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন।

আমিত হাসানের পোস্টের মন্তব্যের ঘরে ওমর সানী লিখেছেন, ‘একদম সত্যি ভালো বলছিস।’

পরে আমিত হাসান গণমাধ্যমকে বলেন, সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। তাদের ভেবে গল্প লেখা হচ্ছে না। আমি, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ কোনো সিনেমায় নেই। আমাদের জুনিয়রদের হাতেও কাজ নেই। যেমন বাপ্পি চৌধুরী, সায়মন সাদিকরা। তাহলে শিল্পী সমিতিতে যাবে কে। এফডফিসিতে যখন শুটিং চলবে তখন শিল্পীরা আসবেন শিল্পী সমিতিতে। বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল দুজনেই লম্বা সময় ধরে দেশের বাইরে। অমিত হাসানের কথায় সেই প্রসঙ্গও উঠে এসেছে।

অমিত হাসান বললেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। যাঁরা আছেন, তাঁরাও মাসের পর মাস দেশে নেই। এভাবে তো একটা সংগঠন চলতে পারে না। রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো অভিনয়শিল্পীরা একসময় নেতৃত্বে ছিলেন। আমরা ছিলাম, শাকিব ছিল তখন দেখতাম, আমরা শিল্পী সমিতির চেয়ারে বসা থাকলে অনেক শিল্পী আসতেন, দেখা করতেন। আড্ডা দিতেন। দেখা গেল, এফডিসিতে শুটিং করছেন, এক ফাঁকে খোঁজ নিতেন, সমিতিতে কে আছেন, তারপর দেখা করতেন। এই জিনিসগুলোর অভাব এখন এফডিসিতে শিল্পী সমিতিতে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই: অমিত হাসান

B
BN DESK | 12 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার