Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

BN DESK
30 March 2024, 07:09 PM পড়তে ১ মিনিট
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে  গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত মো. মামুন (৩৮) উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের সান্টা মিয়ার বাড়ির মহসিন মাঝির ছেলে।  

গতকাল শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো.আব্দুর রাজ্জাক। শুক্রবার বিকেলে ঢাকার গাজীপুরের টঙ্গী পূর্ব আশা ইউনিক প্লাজার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশি মামুন তাকে চকলেটের প্রলোভন দেখায়। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায়। যাওয়ার আগে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার