নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকা থেকে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।
অভিযুক্ত মুদিদোকানির নাম হাবিবুর রহমান। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক শিশু জিরারপাড় এলাকায় একটি দোকানে চিপস কিনতে যায়। এ সময় শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন হাবিবুর রহমান। শিশুটি ডাক-চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দোকানিকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দোকানিকে আটক করে।’’