Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিশুদের জন্য প্রার্থনা কুমার বিশ্বজিৎ-এর

BN DESK
04 September 2026, 03:48 PM পড়তে ১ মিনিট
শিশুদের জন্য প্রার্থনা কুমার বিশ্বজিৎ-এর

বিনোদন ডেস্ক ঃ ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি কানাডায় এক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় গুরুতর আহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় তার তিন বন্ধু মারা গেলেও বেঁচে যান নিবিড়। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বর্তমানে রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা নিচ্ছেন নিবিড়। এখন তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতির পথে। একটি সূত্র জানায়, কুমার বিশ্বজিৎ ছেলের সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন এবং তিনি কানাডাতেই আছেন। তিনি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, সুস্থতার অপেক্ষা করছি। অপেক্ষা ছাড়া পথ নেই। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়।

এ সংগীতশিল্পীর একমাত্র সন্তানের সুস্থতার অপেক্ষায় থাকায় তার পিতৃহৃদয় এবার শোকে আচ্ছন্ন হলো উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মমৃদের জন্য। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে কুমার বিশ্বজিৎ লিখেছেন ‘মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা কোমলমতি যে নিষ্পাপ শিশুরা আহত হয়ে হাসপাতালে আছে, তাদের আপনি দ্রুত সুস্থতা দান করুন।

এ সংগীতশিল্পীর শোকবার্তায় উঠেছে ঘটনাটির অভিঘাত কতটা গভীরভাবে তাকে স্পর্শ করেছে। শিল্পীর এ আবেগঘন বার্তায় শামিল হয়েছেন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রমোশনাল ড্রোন বিমানের পতনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শিশুদের জন্য প্রার্থনা কুমার বিশ্বজিৎ-এর

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার