Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিশু যৌন নির্যাতনের অভিযোগে এফবিআইয়ের হাতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 06:00 AM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আন্তর্জাতিক শিশু যৌন নির্যাতন চক্র পরিচালনার অভিযোগে বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে।  

আজ শুক্রবার (৬ মার্চ) এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল ‘এক্স’ হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন।

কাশ প্যাটেল জানান, ২০২২ সাল থেকে বিভিন্ন অভিযোগে জোবাইদুলকে খোঁজা হচ্ছিল। অভিযোগ অনুযায়ী, জোবাইদুল একটি আন্তর্জাতিক শিশু যৌন নির্যাতন অপরাধচক্র পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

গত রাতের (৫ মার্চ) দিকে মালয়েশিয়া থেকে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। আলাস্কায় পৌঁছানোর পর আজ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে বলে জানানো হয়েছে।

তিনি আরও জানান, এই গ্রেপ্তার অভিযানে মালয়েশিয়া সরকারের সহযোগিতা এবং কুয়ালালামপুরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার অফিস (Legat Kuala Lumpur) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানীয় সংস্থাও তদন্ত ও গ্রেপ্তার অভিযানে সহায়তা করেছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল তদন্তে সহায়তার জন্য মালয়েশিয়া সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই মামলায় এফবিআই অ্যাঙ্কোরেজ (FBI Anchorage) অফিসের কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে এফবিআই জানিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শিশু যৌন নির্যাতনের অভিযোগে এফবিআইয়ের হাতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার