Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিষ্যদের অসামান্য কীর্তিতে উচ্ছ্বসিত আর্তেতা

BN DESK
06 May 2026, 08:47 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে আর্সেনাল। দলের অসামান্য কীর্তিতে উচ্ছ্বসিত কোচ মিকেল আর্তেতা। প্রথমার্ধের ঠিক আগে অধিনায়ক বুকায়ো সাকার গোল থেকেই ভাগ্য নির্ধারিত হয়েছে। তার একমাত্র গোলে দুই লেগ মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারায় আর্সেনাল। 

ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখ। আগামী ৩০ মে বুদাপেস্টে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর এক সপ্তাহ আগেই ২২ বছর পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা করছে লন্ডনের ক্লাবটি। অবশ্য এদিন অ্যাতলেতিকোর বিপক্ষে শেষ বাঁশি বাজতেই মাঠে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের জড়িয়ে ধরেন আর্তেতা। এরপর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গেও উদযাপনে অংশ নেন। 

ম্যাচটিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অবিশ্বাস্য এক রাত’ হিসেবে। পরে বলেছেন, ‘এই ক্লাবের সঙ্গে যুক্ত সবার জন্য আমি যতটা খুশি ও গর্বিত, তার চেয়ে বেশি হওয়া সম্ভব না। আমাদের লক্ষ্য আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই একই জায়গায় ছিলাম।’ অপ্টা জানিয়েছে, এই জয়ের ফলে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের ক্লাব রেকর্ডও স্পর্শ করেছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা এখন পর্যন্ত ৪১টি ম্যাচ জিতেছে, যা ১৯৭০-৭১ মৌসুমের ৫৫ বছর পুরোনো রেকর্ডের সমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

শিষ্যদের অসামান্য কীর্তিতে উচ্ছ্বসিত আর্তেতা

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার