Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতে ইসরায়েলি দলকে দুয়ো

BN DESK
07 February 2026, 02:59 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গনেও ক্ষোভের মুখে পড়ে বর্বর ইহুদিবাদী দেশটি। সেই ধারাবাহিকতায় এবার ইতালিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতেও দর্শকদের দুয়ো শুনেছে ইসরায়েলের কন্টিনজেন্ট। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই অভিজ্ঞতার শিকার হন।

গতকাল শুক্রবার মিলানো-কোর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। যেখানে স্টেডিয়ামে প্রবেশের সময় ইসরায়েলের অলিম্পিক দলকে দুয়োধ্বনি দিয়ে স্বাগত জানায় দর্শকরা। যদিও সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। চার সদস্যের ইসরায়েলি প্রতিনিধিদল জাতীয় পতাকা নাড়িয়ে ও হাসিমুখে সান সিরো স্টেডিয়ামে অংশগ্রহণকারী দেশগুলোর কুচকাওয়াজে অংশ নেয়। তাদের উদ্দেশ্যে দেওয়া দুয়োধ্বনি দ্রুতই উচ্চ শব্দের সঙ্গীতে ঢাকা পড়ে যায়।

অন্যদিকে, বড় পরিসরে যোগ দেওয়া মার্কিন দলকে স্বাগত জানাতে প্রথমে করতালি শোনা গেলেও, স্টেডিয়ামের বড় পর্দায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে দেখানো হলে তা দুয়োধ্বনিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্রে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। মূলত তারই রেশ দেখা গেল ইতালিতেও, যা ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভে উসকানি জুগিয়েছে। এমন প্রেক্ষাপটে ভ্যান্সের প্রতি শীতল প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ছিল না। অলিম্পিক চলাকালে মার্কিন প্রতিনিধিদলকে সহায়তা দিতে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি শাখার সঙ্গে সংশ্লিষ্ট বিশ্লেষকরা কাজ করবেন-এই তথ্য প্রকাশের পর ইতালিতে প্রতিক্রিয়া আরও তীব্র হয়।

শুক্রবার মিলানে ‘আইসিই আউট’ স্লোগানে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। কোর্তিনা ডি’আম্পেজ্জোতে পাহাড়ি ক্লাস্টারে অবস্থানরত ক্রীড়াবিদদের জন্য সমান্তরাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, সেখানে মার্কিন দলকে বেশ উষ্ণ স্বাগত জানানো হয় এবং ইসরায়েলি ক্রীড়াবিদরাও কিছু করতালি পান। পরে স্কি জাম্পিং ভেন্যু প্রেদাজ্জোতেও ইসরায়েল দলের উদ্দেশ্যে দেওয়া হয় দুয়োধ্বনি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতে ইসরায়েলি দলকে দুয়ো

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার