Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শীতলক্ষ্যা নদীতে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:59 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার (৮ এপ্রিল)  দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, বুধবার  দুপুর সাড়ে ১২ টার দিকে রূপগঞ্জ সদর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

উদ্ধার হওয়া মরদেহটির শরীর পচে গলে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়।

নিহতের প্রকৃত পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শীতলক্ষ্যা নদীতে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার