Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শুক্রবার মহিলা সমিতিতে প্রাচ্যনাটের পুলসিরাত

BN DESK
10 October 2025, 07:58 PM পড়তে ১ মিনিট
শুক্রবার মহিলা সমিতিতে প্রাচ্যনাটের পুলসিরাত

আগামী শুক্রবার,২২ আগস্ট রাজধানীর মহিলা সমিতিতে প্রদর্শিত হবে নাট্যদল প্রাচ্যনাটের মঞ্চনাটক ‘পুলসিরাত’। মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে  শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটকটির প্রদর্শনী।

পুলসিরাত প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা। প্রাচ্যনাট জানিয়েছে, নাটকের গল্প ভাগ্যবিড়ম্বিত তিনজন মানুষকে ঘিরে। আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্যবিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনায় বয়ে চলে তাদের জীবন। কখনো মনে হয়, এ পথ যেন পুলসিরাত।

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল ও নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল ও সাইফুল ইসলাম জার্নাল। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল এবং আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শুক্রবার মহিলা সমিতিতে প্রাচ্যনাটের পুলসিরাত

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার