Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শুটিং সেটে গুরুতর আহত আদা শর্মা

BN DESK
10 October 2025, 10:25 PM পড়তে ১ মিনিট
শুটিং সেটে গুরুতর আহত আদা শর্মা

বিনোদন ডেস্কঃ অ্যাকশন থ্রিলার ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদাহ শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া করতে গিয়ে এমনটা হয়েছে বলে জানিয়েছে ইণ্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন থেকে জানা গেছে, চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।

বিষয়টি নিয়ে আদাহ শর্মা বলেছেন, ‘ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।

‘১৯২০’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে আদাহ শর্মার। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন আদাহ। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শুটিং সেটে গুরুতর আহত আদা শর্মা

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার