Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শুধু চরিত্রই নয়, দর্শক গল্পকেও আপন করে নেবেন : নাবিলা

BN DESK
10 October 2025, 10:23 PM পড়তে ১ মিনিট
শুধু চরিত্রই নয়, দর্শক গল্পকেও আপন করে নেবেন : নাবিলা

মাস কয়েক আগেই গুঞ্জন উঠেছিল শাকিব খানের পর এবার আফরান নিশোর নায়িকা হচ্ছেন মাসুমা রহমান নাবিলা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ভিকি জাহেদ পরিচালিত সেই ওয়েব সিরিজের নাম ‘আঁকা’। 

সোশ্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন নাবিলা।

হইচইয়ের একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাকে কিছুক্ষণ দেখা গেলেও এবার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার দরুণ অভিনেত্রী নিজেও বেশ উচ্ছসিত।

মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আমার জন্য আঁকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত।

আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবেন।

ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহসস্যের মিশ্র আবহে নির্মিত ‘আঁকা’ আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচই-তে মুক্তি পাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শুধু চরিত্রই নয়, দর্শক গল্পকেও আপন করে নেবেন : নাবিলা

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার