Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

BN DESK
29 April 2026, 07:31 AM পড়তে ১ মিনিট
ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৪ মে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি চলবে ১১ জুন পর্যন্ত এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার ছয়টি ভেন্যুতে। তবে পুরো সূচি এখনও প্রকাশ করা হয়নি। সেটি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। এবারের আসরে ফরম্যাটে এসেছে পরিবর্তন।
 
 
আগের মতো সুপার লিগ পর্ব রাখা হচ্ছে না। পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একক লিগ পদ্ধতিতে। তবে নিয়ম অনুযায়ী নিচের দিকে থাকা দলগুলোর জন্য থাকছে রেলিগেশন লিগ। এই পর্বের মাধ্যমেই নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে। সব মিলিয়ে এবারের মৌসুমে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বে থাকবে ৬৬টি ম্যাচ, আর রেলিগেশন লিগে অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ।
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার