Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

BN DESK
03 September 2026, 03:18 AM পড়তে ১ মিনিট
শেওড়াপাড়ায় আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারতলা ভবনের তিন তলায় লাগা আগুন ১৬ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৬ মিনিটের চেষ্টায় ৬টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, ওই আবাসিক ভবন সংলগ্ন একটি মার্কেট রয়েছে। চার তলাবিশিষ্ট ভবনটির তিন তলায় আগুন লেগেছিল। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার