Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব

BN DESK
03 September 2026, 11:03 AM পড়তে ১ মিনিট
শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ। তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই। সেটি হলো- তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।


মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।


শফিকুল আলম লিখেন, যদি এই কিলিং স্কোয়াডগুলোর কোনো সহযোগিতা না থাকত, তাহলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের এই বাহিনী বহু বছর আগেই নিশ্চিহ্ন হয়ে যেতো। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে স্ট্যাটাসের শুরুতে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, গত বছরের জুলাইয়ে, যখন আমাদের তরুণ-তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝতে পেরেছিল- তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষেরা কখনোই ফিরে আসতে পারে না!
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার