Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

BN DESK
19 February 2026, 09:06 PM পড়তে ১ মিনিট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কী পদক্ষেপ নেবেন? এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়টি চলমান আছে। এ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

ঢাকা-দিল্লি সম্পর্কে কি চ্যালেঞ্জ দেখছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সঙ্গে যেসব চ্যালেঞ্জ ও ইস্যু আছে তা সমাধানের চেষ্টা করা হবে।

তিনি জানান, বাংলাদেশে অন্য যেসব দেশের ভিসা বন্ধ আছে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

B
BN DESK | 19 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার