Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

BN DESK
09 September 2026, 08:19 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই।

আজ সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করবেন।’

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের চর্চা রয়েছে। ‘যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক মতামত দেওয়ার উদ্দেশে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তাহলে সেটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।’

অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

B
BN DESK | 06 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার