Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করলেন যুবলীগ নেত্রী

BN DESK
01 September 2026, 06:23 PM পড়তে ১ মিনিট
শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করলেন যুবলীগ নেত্রী

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রীর শীতবস্ত্র বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের আহ্বায়ক সাবানা খানকে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রী সাবানা খানের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়।

ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রী সাবানা খান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।” 

ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করলেন যুবলীগ নেত্রী

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার