Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

BN DESK
03 September 2026, 01:26 AM পড়তে ১ মিনিট
শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বুধবার (৬ আগস্ট)  তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।এর আগে, আজ বুধবার সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।গত রোববার এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দেন। এরপর থেকে এখন পর্যন্ত আরও চারজন পর্যায়ক্রমে সাক্ষ্য দিয়েছেন।

মামলার সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড উল্লেখ করে তাদের বিচার দাবি করেন। সেইসাথে তারা বিভীষিকাময় সেই দিনগুলোর কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার