Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন হামজা

BN DESK
02 September 2026, 10:22 AM পড়তে ১ মিনিট
শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন হামজা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। সম্প্রতি ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডট কম’ শেফিল্ড ইউনাইটেডের ফুটবলারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে। গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন হামজা। শীতকালীন দলবদলের মৌসুমে শেফিল্ডে যোগ দেয়া হামজা ক্লাবের অন্যদের চেয়ে বেশি বেতন পান। ‘গোল ডট কম’ এর দেওয়া তথ্যমতে, শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন হামজা। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে যা প্রায় ৪০ কোটি টাকা। ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ বেতন ডিফেন্ডার রব হোল্ডিংয়ের। তার বেতন হামজার চেয়ে ২ লাখ ৬০ হাজার পাউন্ড কম। যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ বেতন বেন বেরেনটন দিয়াজ ও রিয়ান ব্রুস্টারের। দুজনেরই বেতন ১৮ লাখ ২০ হাজার পাউন্ড।

শেফিল্ড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের টেবিলে দুইয়ে আছে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার ভালো সম্ভাবনা আছে ক্লাবটির। সেক্ষেত্রে বাংলাদেশি মিডফিল্ডারের সঙ্গে চুক্তিটাও স্থায়ী করে নিতে পারে শেফিল্ড। ইতোমধ্যে ক্লাবটির হয়ে চারটি ম্যাচ খেলে নিজের প্রতিভার জানান দিয়েছেন হামজা। 

এদিকে দীর্ঘ অপেক্ষার পর আগামী মার্চে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন হামজা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন হামজা

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার