Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

BN DESK
04 September 2026, 08:39 AM পড়তে ১ মিনিট
শেরপুরে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম ওরফে মজনু (৭০) কে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার করেছে। সে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের গাড়ই গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের গাড়ই গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। উল্লেখ্য ২০২৩ সালের ১৫ নভেম্বর উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করলে সে সময় আওয়ামী নেতাকর্মী সমর্থকরা হামলা চালিয়ে বিএনপির অফিস ভাংচুর অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।  

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেফতারের পর আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শেরপুরে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার