Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুর-৩ আসনে ভোট হচ্ছে না আজ

BN DESK
12 February 2026, 09:29 AM পড়তে ১ মিনিট

প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্ধারিত দিনে এই আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে না। পরে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনো সংসদীয় আসনে ভোটের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে আইন অনুযায়ী সেই আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। নতুন তফসিল ঘোষণার পর যেসব প্রার্থী আগে বৈধ হিসেবে ঘোষণা পেয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা বা জামানত দেওয়ার প্রয়োজন হবে না। তবে এ সময় নতুন কোনো যোগ্য ব্যক্তি চাইলে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। এখানে বড় রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল।

গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শেরপুর-৩ আসনে ভোট হচ্ছে না আজ

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার