Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেষ ষোলোতে বায়ার্ন, বড় জয় বেনফিকার

BN DESK
01 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট
শেষ ষোলোতে বায়ার্ন, বড় জয় বেনফিকার

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে অকল্যান্ডকে ১০ গোল দিয়েছিল বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একটু প্রতিরোধের মুখে পড়লো তারা। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে হারাতে ঘাম ছুটেছে জার্মান চ্যাম্পিয়নদের। শেষ দিকের গোলে ২-১ এ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন।

সি গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মিউনিখ ক্লাব। আরেক ম্যাচে অকল্যান্ডকে ৬ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের হাতছানি পাচ্ছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়া। বেনফিকা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। 

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হ্যারি কেইনের ১৮ মিনিটের গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধ শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। বিরতির পর ফিরে ৬৬ মিনিটে মিগুয়েল মেরেন্তিয়েল বোকাকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে মাইকেল ওলিসের গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়েছে। 

দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আক্রমণ পাল্টা আক্রমণে সমানতালে দুই দলই লক্ষ্যে শট রেখেছে। বায়ার্নের চার শটের বিপরীতে বোকার ছিল তিনটি। হারলেও আর্জেন্টাইন ক্লাবের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। এক পয়েন্ট নিয়ে তারা তিনে। শেষ ম্যাচে তারা বায়ার্নের কাছে বেনফিকার বড় হারের কামনা করবে এবং অকল্যান্ডের বিপক্ষেও জিততে হবে বড় স্কোরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

শেষ ষোলোতে বায়ার্ন, বড় জয় বেনফিকার

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার