Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

BN DESK
02 September 2026, 11:09 AM পড়তে ১ মিনিট
শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : নেইমারকে ছেড়ে দিয়েছে আল হিলাল। তার পর শৈশবের ক্লাব সান্তোসকেই যে ঠিকানা বানাচ্ছেন-সেটাও ছিল এক রকম নিশ্চিত। মঙ্গলবার ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান তারকার ফেরার কথা নিশ্চিত করেছেন। তাতে নেইমার শৈশবের ক্লাবে ফিরছেন প্রায় ১২ বছর পর। 

মার্সেলো তেইসেইরার ঘোষণার আগেই অবশ্য আল হিলাল জানিয়ে দেয়, নেইমারের সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি পারস্পরিক সমঝোতায় বাতিল করা হয়েছে। যেখানে চোটের কারণে মাঠের বাইরেই কেটেছে বেশিরভাগ সময়। খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। গোল ছিল একটি! সান্তোসে অবশ্য সাফল্যময় ক্যারিয়ার ছিল নেইমারের। এই ক্লাবের হয়ে জিতেছেন ৬টি শিরোপা। তার মধ্যে ২০১১ সালে জিতেছেন মহাদেশীয় কোপা লিবার্তাদোরেসও। 

ঘরের ছেলেকে পুনরায় পাচ্ছেন দেখে তাকে সোশ্যাল মিডিয়া চ্যানেলে এভাবেই স্বাগতম জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, ‘ঘরের ফেরার এটাই সময় নেইমার। নিজের লোকদের কাছে ফেরার সময় হয়েছে। নিজেদের ঘর, নিজেদের ক্লাব ও নিজেদের হৃদয়ে ফেরার সময় হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

B
BN DESK | 29 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার