Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

BN DESK
04 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ৩১ দফার আলোকে শ্রমিকদের কল্যাণে কাজ করছে সরকার। কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এ দেশের শ্রমিকরাও রাজপথে নিজেদের বুকের রক্ত দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষা করেছে।

আজ শুক্রবার (১ মে) সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে এই শ্রমিকের এই রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বলে বিশ্বাস করি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ৩১ দফা উনি নির্বাচনের আগে প্রণয়ন করেছিলেন এই ৩১ দফার ভিতর বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনি গ্রহণ করেছেন।

তিনি বলেন, শ্রমিকদের কষ্টার্জিত কোন টাকা বিএনপির নেতাকর্মীদের পকেটে যাবে না। আগামীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিক নেতা নির্বাচিত করা হবে।

ঘরে বসে করা কমিটি গ্রহণযোগ্য হবে না। গত ১৭ বছরে আওয়ামীলীগ নেতারা বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির টাকা পকেটে তুলেছে। শ্রমিকদের নানা ভাবে ঠকিয়েছে। আমরা তা হতে দেবো না। আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবো।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসন ও শ্রমিক দলের উদ্যোগে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার