Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রমিক অসন্তোষ; তুসুকা গ্রুপের ছয় কারখানায় ৩ দিনের ছুটি

BN DESK
06 September 2026, 04:14 AM পড়তে ১ মিনিট
শ্রমিক অসন্তোষ; তুসুকা গ্রুপের ছয় কারখানায় ৩ দিনের ছুটি

নিউজ ডেস্ক:   কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

প্রতিষ্ঠানগুলো হলো- তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।

কারখানা গেটে সাঁটানো নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, উল্লেখিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভিতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার হতে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সকল কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।

এদিকে, গত শনিবার থেকে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এরই মধ্যে, ছয় কারখানায় ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, ‘‘শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। তবুও, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর পেছনে, বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠান ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রমিক অসন্তোষ; তুসুকা গ্রুপের ছয় কারখানায় ৩ দিনের ছুটি

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার