Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের ১২ কারখানায় ছুটি

BN DESK
02 September 2026, 01:28 PM পড়তে ১ মিনিট
শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের ১২ কারখানায় ছুটি

মফস্বল ডেস্ক : গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় প্রায় ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। এসময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখা হয়। 

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়াও আশেপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করতে বলেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানান, শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের ১২ কারখানায় ছুটি

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার