Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

BN DESK
01 May 2026, 06:20 PM পড়তে ১ মিনিট

মে দিবস উপলক্ষে সব শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ শুক্রবার (১ মে) এক বিশেষ বার্তায় মন্ত্রী বলেন, মেহেনতি মানুষের ঘামের প্রতিটি বিন্দু সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের কৃষকরা তাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নিয়োজিত শ্রমিকদেরও মন্ত্রী বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

কৃষিমন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় আরও বলেন, ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলন ও ত্যাগ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পথ খুলে দিয়েছিল।

মন্ত্রী প্রত্যাশা করেন, বিশ্ব হবে বৈষম্যহীন। শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার