Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রাদ্ধে যোগ দিতে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, দম্পতি আটক

BN DESK
05 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট
শ্রাদ্ধে যোগ দিতে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, দম্পতি আটক

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ উপজেলার কাউহাটি নামক এলাকায় সীমান্ত দিয়ে শাশুড়ির শ্রাদ্ধে যোগ দিতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি এক দম্পতিতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগরের মৃত অধীর চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাস (৫৫) ও তার স্ত্রী কবিতা রাণী দাস (৪৫)।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে ওই দম্পতিকে বিষ্ণপুর বিওপির বিজিবির টহলদল সীমান্ত পিলার ২০১১/২-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে। আটকের পর তারা জানান, ভারতের আগরতলায় গৌতম চন্দ্র দাসের শ্বশুর বাড়ি। কিছুদিন পূর্বে তার শাশুড়ি মারা গেছেন। শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অবৈধ পথে তারা আগরতলায় যাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

শ্রাদ্ধে যোগ দিতে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, দম্পতি আটক

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার