Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

BN DESK
03 September 2026, 10:08 PM পড়তে ১ মিনিট
শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

করতোয়া ডেস্ক ঃ কান চলচ্চিত্র উৎসবে একঝাঁক ভারতীয় তারকাদের মধ্যে এবার হাজির হয়ে নজর কাড়লেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুুর। ২০শে মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’ এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা দিলেন তিনি। সঙ্গে ছিলেন- এ ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। প্রথম থেকেই নজর কেড়েছে জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাক।

ফরাসি বিকালের ম্লান আলো তার মুখের আদলে শ্রীদেবীর ছায়া প্রকাশ পেলো। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসলে প্রথমবার লাল গালিচায় হেঁটে জাহ্নবী মনে করিয়ে দিলেন শ্রীদেবীকে। হয়তো মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে চাইলেন। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ফেলা ছিল ঘোমটা।

জাহ্নবীর ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই তাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। তাদের মধ্যে অনেকেই মেয়ের সঙ্গে মায়ের মিল খুঁজে পান। কেউ লিখেছেন, কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন। কেউ আবার লিখেছে, শ্রীদেবীর কথা মনে পড়ছে। এই মুহূর্তে ‘হোমবাউন্ড’ ছবির কাজেই ব্যস্ত জাহ্নবী। এ ছবিতে ফুটে উঠবে উত্তর- পূর্ব ভারতের এক গ্রামের কাহিনী। এ ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার