Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীদেবীর ছবির সিক্যুয়েলে কন্যা খুশি কাপুর

BN DESK
03 September 2026, 10:22 AM পড়তে ১ মিনিট

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর সিনেমার সিক্যুয়েলে অভিনয় করবেন তার ছোট কন্যা খুশি কাপুর। শ্রীদেবী অভিনীত শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ এই তারকার অভিনীত সর্বশেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল নির্মাণ চূড়ান্ত হয়েছে। বনি কাপুর প্রযোজনা সংস্থার অর্থায়নে এই সিক্যুয়েল আগামী বছরের মাঝামাঝি পর্দায় আসবে।

জানা যায়, সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে শশ্রদেবী কন্যা খুশি কাপুরকে। খুশি ছাড়াও এ ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত ও কারিশমা তান্না।

এর আগে শ্রীদেবীর বায়োপিকের জন্য চূড়ান্ত করা হয় অভিনেত্রীর আরেক কন্যা জাহ্নবী কাপুরকে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ এক দেবকীর গল্প বলে। একটি পার্টিতে মেয়ে যৌন নির্যাতনের শিকার হলে এক ক্ষিপ্ত মায়ের প্রতিশোধের গল্প নিয়েই নির্মিত সিনেমাটি। সিনেমাটিতে শ্রীদেবীর অনবদ্য অভিনয় দর্শকের হৃদয়ে গেঁথে আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শ্রীদেবীর ছবির সিক্যুয়েলে কন্যা খুশি কাপুর

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার