Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীনগরে যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রানা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আম্বলীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। গতকাল তিনি মিরপুর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

নিহত রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গান্ধিপুর এলাকার আজিজুলের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীনগরে যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার