Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মাছ ব্যবসায়ী নিহত

BN DESK
28 March 2024, 06:03 PM পড়তে ১ মিনিট
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায়  মাছ ব্যবসায়ী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় বাসে ওঠার সময় কাভার্ডভ্যান চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিহত মো. সফিক নুর (৩৭) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। সফিক নুর শ্রীপুরের বিভিন্ন এলাকায় মাছের ব্যবসা করতেন। এ ঘটনায় আটক কভার্ডভ্যান চালক জাহিদুল ইসলাম (২৪) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চরশিমলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি সফিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালার ১নং সিএনবি বাজার এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি বাসে উঠতে যাচ্ছিলেন, এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান ও চালককে আটকিয়ে পুলিশে দেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মাছ ব্যবসায়ী নিহত

B
BN DESK | 28 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার