Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে গুদাম থেকে তিন টন ভেজাল সার জব্দ, আটক হয়নি কেউ 

BN DESK
02 September 2026, 09:52 AM পড়তে ১ মিনিট
শ্রীপুরে গুদাম থেকে তিন টন ভেজাল সার জব্দ, আটক হয়নি কেউ 

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের একটি গুদামে অভিযান চালিয়ে তিন টন ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে তারা গুদামটি সিলগালা করে দিয়েছে। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি তারা। 


বৃহস্পতিবার (২২ মে) রাতে ওই গুদামে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। 

এলাকাবাসী জানান, রফিকুল ইসলামের মালিকানাধীন একটি ঘরে অটোরিকশার চার্জ দেওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল সার উৎপাদন করছিলেন স্থানীয় মো. মাসুদ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন টন ভেজাল সার জব্দ করে উপজেলা প্রশাসন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ভেজাল সার উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সারগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। গুদামটিতে তালা লাগানো হয়েছে।”

শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “একই স্থানে বিভিন্ন নামে সার উৎপাদন চলছিল। ভবিষ্যতে ভেজাল সার প্রতিরোধে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।”

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে গুদাম থেকে তিন টন ভেজাল সার জব্দ, আটক হয়নি কেউ 

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার