Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে জাল ভোট দিতে এসে কারাগারে দুই যুবক 

BN DESK
21 May 2024, 10:18 PM পড়তে ১ মিনিট
শ্রীপুরে জাল ভোট দিতে এসে কারাগারে দুই যুবক 

হোসাইন আহমেদ : গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দিতে এসে ধরা পড়ে দুই যুযককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরের পর তারা ভোট দিতে আসে। তারা হলো মো. রাজিব (১৮) ও মো. শাহিন (২৪)। তারা ঘোড়া প্রতীকে জাল ভোট দিতে এসেছে বলে স্বীকার করেছে। এর মধ্যে মো. শাহীনকে ১০ দিনের ও মো. রাজিবকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন গাজীপুর-৩ আসনের এমপি ও প্রতিমন্ত্রী রুমানা আলী তুষীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদণ্ডাদেশ দেন। এছাড়াও শাইখা সুলতানার অভিযোগের ভিত্তিতে দায়িত্ব অবহেলার কারণে গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের পোলিং ও প্রিজাইজিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

শ্রীপুরে জাল ভোট দিতে এসে কারাগারে দুই যুবক 

B
BN DESK | 21 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার