Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাই নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

BN DESK
10 March 2026, 11:10 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন আবির, ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে কারখানার সামনে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। সকালে শ্রমিক নিয়ে কারখানা থেকে মালামাল বের করতে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া এবং শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার চারজন শ্রমিক গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ তাদের লোকজনকে সরিয়ে দিয়ে কারখানার ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করছে।

তবে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার কোনো লোকজন সেখানে মারামারি করতে যায়নি। তিনি সহিংসতার পক্ষে নন বলেও দাবি করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার তদন্ত (ওসি) নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাই নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার