Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩

BN DESK
12 March 2026, 09:56 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১১ মার্চ) রাতের এই দুর্ঘটনায় ওই ভবনে থাকা তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

গতকাল বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ‘শহীদ সুপার ভিউ’ নামের একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে ভেতরে থাকা তিনজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার