Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে তুলার গুদামে আগুন

BN DESK
09 September 2026, 09:14 AM পড়তে ১ মিনিট
শ্রীপুরে  তুলার গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে আগুন লেগেছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার একটি তুলার গুদামে এই আগুনের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৮টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন বলেন, তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তবে আগুন লাগার প্রাথমিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে তুলার গুদামে আগুন

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার