Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

BN DESK
02 September 2026, 06:58 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মাথার খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার উপজেলার নয়াপাড়া গ্রামের বলদীঘাট এলাকার একটি আকাশমণিবাগানের ভেতর থেকে এই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম জানান, দুপুরে জনৈক বাবুল মিয়ার আকাশমণিবাগানে তিনি শুকনো পাতা সংগ্রহের জন্য যান। হঠাৎ তিনি দেখেন নবজাতকের মাথার একটি অংশ পড়ে রয়েছে। এ সময় তিনি বাগান থেকে দৌড়ে বের হয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে মাথার খণ্ডিত অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কথা বলা মুশকিল।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার