Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 11:09 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানা সংলগ্ন ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মহাসড়কের পাশে স্থানীয় আদিব ডাইং কারখানা সংলগ্ন ময়লার ভাগাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ে সাদা টিশার্ট এবং পড়নে গ্রামীণ চেকের ট্রাউজার ছিল। 

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে অথবা দুর্বৃত্তরা যুবককে অন্য কোনো স্থানে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে ফেলে রেখে যেতে পারে। হত্যার রহস্য এবং যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। 

পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 12 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার